কুমিল্লায় ঋণের চাপে মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

কুমিল্লার বুড়িচং উপজেলায় মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, ঋণের চাপে মানসিক বিপর্যস্ত হয়ে তারা আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার ভোরে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের আহলে হাদিস মসজিদসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং তাদের মেয়ে মিশু আক্তার (১৭)। ১১ দিন আগে তাঁরা রামপুরে এসে ওঠেন এবং স্থানীয় জিহান ফ্যাক্টরিতে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভাব-অনটন ও ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তারা। পুলিশের প্রাথমিক ধারণা, বিষপান করে আত্মহত্যা করেছেন মা-মেয়ে।

স্থানীয় বাসিন্দা জহিরুল হক ও মিজানুর রহমান বলেন, “তারা খুব সাধারণ জীবনযাপন করতেন। এমন কিছু ঘটবে, ভাবতেও পারিনি।”

বুড়িচং মডেল থানার ওসি মো. আজিজুল হক বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

লাশ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।