রাজধানীতে ডিবি পরিচয়ে প্রবাসীর কাছ থেকে ১৫ লাখ টাকার সোনা-আইফোন লুট

রাজধানীর বনানী কবরস্থান এলাকায় ডিবি পরিচয়ে লন্ডনপ্রবাসী ও তার পরিবারের কাছ থেকে টাকা, সোনা, ডলার ও আইফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরের দিকে এ ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে।

ছিনতাইয়ের কবলে পড়া পরিবারটির বরাত দিয়ে পুলিশ জানায়, ছিনতাইকারীরা পরিবারটির কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালংকার, কিছু নগদ টাকা এবং ডলার নিয়ে গেছে।

ছিনতাইকারীরা তাদের জিম্মি করে ভয় দেখিয়েছে। তারা এখনো ট্রমা থেকে বের হতে পারেননি। এ কারণে তারা পরিচয় প্রকাশ করতে চান না।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, ডিবি পরিচয়ে কয়েকজন ওই প্রবাসী পরিবারটিকে বহনকারী মাইক্রোবাস থামায়। সাধারণ পুলিশ যে ধরনের লাইট ব্যবহার করে গাড়ি থামানোর সংকেত দেয়, ছিনতাইকারীরা একই লাইট ব্যবহার করে গাড়িটি থামিয়েছিল। তারপর ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, প্রবাসী পরিবারটিকে ছিনতাইকারীরা বিমানবন্দর থেকেই অনুসরণ করছিল বলে ধারণা করা হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।