ধনবাড়ীতে কুকুরের কামড়ে নারীসহ আহত ২৫

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কুকুরের কামড়ে নারী, শিশু ও পুরুষসহ মোট ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ বছরের শিশু রায়হান গুরুতর আহত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধনবাড়ী উপজেলার বিলাশপুর, হারিনাতেলী ও নল্যা মাধববাড়ী এলাকায় একটি কুকুর হঠাৎ করেই এলোমেলোভাবে মানুষকে কামড়াতে শুরু করে। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে ১০ জন শিশু, ১১ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। বেশিরভাগ আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা গ্রহণের জন্য ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং পরে তাদের বাড়ি ফিরে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, যাদের কামড়ের পরিমাণ গুরুতর নয়, তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে, গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা কুকুরটিকে দ্রুত আটক করার জন্য এবং প্রাণিসম্পদ দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।