জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই সনদটি স্বাক্ষরিত হবে।’

শুক্রবার (১ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় প্রধান শেখ আহমেদ ও মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি ছাড়া বাকি সব বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের পথে কোনো বড় বাধা দেখছি না। আশা করছি, সরকার দ্রুত নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেবে।’

এর আগে বিএনপি নেতারা হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।