সবসময় পা ঠাণ্ডা? জেনে নিন কারণ

অনেকেই লক্ষ্য করেন, শরীর ঠিকঠাক গরম থাকলেও পা ঠাণ্ডা হয়ে থাকে। এটি শুধু ঠাণ্ডা আবহাওয়ার কারণে নয়, বরং শরীরের ভেতরে থাকা বেশ কিছু সমস্যার লক্ষণ হতে পারে। চিকিৎসকদের মতে, পা ঠাণ্ডা হয়ে যাওয়াটা হেলাফেলার বিষয় নয়। এটি স্নায়ুতন্ত্রের অসুবিধা বা রক্ত চলাচলের সমস্যার ইঙ্গিত হতে পারে।

শরীরে হরমোনের ভারসাম্যহীনতা, থাইরয়েডজনিত সমস্যা এমনকি হার্টে ব্লক বা উচ্চ কোলেস্টেরলের কারণেও পা ঠাণ্ডা হয়ে যেতে পারে। ডায়াবেটিস বেশি মাত্রায় থাকলে পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। ফলে পা ঠাণ্ডা হয়ে থাকে। এ ছাড়াও, একটি বিশেষ অসুস্থতা রয়েছে যার নাম রেনোঁড সিন্ড্রোম।

এতে স্ট্রেস বা মানসিক চাপের কারণে হাত-পায়ের আঙুলের রক্তনালি সংকুচিত হয়ে যায়। ফলে সেগুলো ঠাণ্ডা ও অসাড় লাগে।
সব মিলিয়ে, বারবার পা ঠাণ্ডা হয়ে যাওয়া কোনো সাধারণ সমস্যা নয়। এটি অবহেলা করলে ভবিষ্যতে বড় ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

তাই এমন উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র : নিউজ ১৮

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।