চকরিয়ায় যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর আজমনগরে মোহাম্মদ সুহায়েত নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ আগস্ট) রাত ১২টার দিকে বদরখালী ইউনিয়নের ৩নং ব্লক আজমনগর স্কুলের সামনে এ হত্যার ঘটনা ঘটে। নিহত যুবক সুহায়েত (৩৫) বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মগনামা পাড়া এলাকার নুরুল আজিজের ছেলে।

জানা যায়, সড়কের পাশে সুহায়েত একা দাঁড়িয়েছিল। হঠাৎ একটি অটোরিকশা থেকে তাকে গুলি করা হয়। গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। কেন এই ঘটনাটি ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।