চট্টগ্রামে বাড়ির উঠানে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামে বিষধর সাপের কামড়ে মো. তাওসিফ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কিশোর লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সড়াইয়া এলাকার মো. ইব্রাহীমের ছেলে।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল সংবাদমাধ্যমে বলেন, মারা যাওয়া কিশোর মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠানেই তাকে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ আমিন বলেন, রাত পৌনে ৮টার দিকে ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।