সেনা অভিযানে দুই চাঁদাবাজ আটক

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দুইজন চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক।

আটককৃতরা হলেন— রাজু মিয়া (২৬) ও আনোয়ার হোসেন (২৭)। তাদের কাছ থেকে আদায়কৃত টাকাসহ চাঁদাবাজির রসিদ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ আগস্ট) রাতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর নাঈমের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। রানীশংকৈল উপজেলার মাদরাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রাকচালকের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, এ দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল। সেনাবাহিনীর অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের ভাষ্যমতে, চাঁদাবাজদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।

ওসি মুহা. আরশেদুল হক আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।