বন্ধুত্বের নিঃস্বার্থ ভালোবাসায় আজ বিশ্ব বন্ধু দিবস

বন্ধুত্ব মানেই নিঃস্বার্থ ভালোবাসা, পাশে থাকার অঙ্গীকার। সেই বন্ধুত্বকেই উদযাপন করতে আজ পালিত হচ্ছে বিশ্ব বন্ধু দিবস। প্রতিবছর আগস্ট মাসের প্রথম রবিবার বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়। বাংলাদেশেও দিনটি উপলক্ষে বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশে নানা আয়োজন হয়

বন্ধু দিবসের সূচনা ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রে ঘটে। ওই বছর আগস্ট মাসের প্রথম রবিবার একজন বন্ধু আত্মহত্যা করেন তার বন্ধুর মৃত্যুর প্রতিবাদে। এই আত্মত্যাগ ও বন্ধুত্বের মর্ম বুঝেই যুক্তরাষ্ট্রের কংগ্রেস ওই দিনটিকে “Friendship Day” হিসেবে ঘোষণা দেয়।

১৯৯৭ সালে জাতিসংঘ বিশ্বখ্যাত কার্টুন চরিত্র উইনি দ্য পুহ-কে ‘বন্ধুত্বের বিশ্বদূত’ হিসেবে স্বীকৃতি দেয়।

বন্ধু দিবসের সঙ্গে জড়িয়ে আছে কিছু বিশেষ প্রতীক—হলুদ গোলাপ ও ফ্রেন্ডশিপ ব্যান্ড। হলুদ গোলাপ আনন্দ ও বন্ধুত্বের প্রতীক। আর ফ্রেন্ডশিপ ব্যান্ডের ধারণাটি এসেছে আমেরিকার আদিবাসীদের রীতির অনুকরণে। তারা বন্ধুকে ব্যান্ড উপহার দিত, যা একটি অটুট বন্ধনের প্রতীক হিসেবেই গৃহীত হয়।

এই বিশেষ দিনে সবাই তাদের প্রিয় বন্ধুদের পাশে থাকার, সম্পর্ককে আরও গভীর করার বার্তা দেন। বন্ধু দিবস কেবল একটি উপলক্ষ নয়, বরং একে অপরের প্রতি দায়িত্ব ও ভালোবাসার প্রকাশ।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।