খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট ২০২৫
সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গরু চুরি করে যমুনা নদীতে নৌকাযোগে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে দুইজন মারা গেছে। তাদের মরদেহ সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, বগুড়া সারিয়াকান্দি থেকে গরু চুরি হয়। নৌকাযোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাবার সময় চোর সন্দেহে মারপিট করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে প্রকৃত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে।
খবরওয়ালা/এমইউ