স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পলাতক স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঘাতক মেহেদী হাসানকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১৪-এর সিপিসি-৩ টিমের সদস্যরা।

এর আগে রবিবার সকালে জেলার সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী মেহেদী হাসান।

অভিযুক্ত স্বামী মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

র‌্যাব-১৪-এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন বলেন, স্ত্রীকে হত্যার পর মেহেদী পালিয়ে যায়। পরে জানতে পারি, তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করেছেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।