পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ববি

ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। ক্যারিয়ারের যাত্রাটা দীর্ঘ তবে ঢালিউডে সেভাবে নিজের জায়গা পোক্ত করতে পারেননি অভিনেত্রী। অনেক দিন নতুন ছবি নিয়ে পর্দায় দেখা মেলেনি তার।

পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কিন্তু সরব ববি। নিয়মিতই ফেসবুক-ইনস্টাগ্রামে নতুন নতুন ছবি শেয়ার করছেন তিনি।

9k= পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ববি
 

বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি আছেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করছেন।  

2Q== পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ববি
 

এর আগে পর্দায় শীতল উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘এই সময়ে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছুই পাইনি। দর্শকদের কাছে কৃতজ্ঞতা, তাঁরা আমাকে ববি বানিয়েছেন, প্রযোজকেরা আমার ওপর আস্থা রাখেন, এটাও প্রাপ্তি। তবে আরও অনেক কিছু ইন্ডাস্ট্রিকে দেওয়ার আছে।’ 

Z পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ববি
 

গত কয়েক বছরে নানা অভিযোগে ববিকে নিয়ে বেশ কয়েকবার বিতর্ক হয়েছে। সাক্ষাৎকারে নিজের ভুলের কথাও অকপটে স্বীকারও করেছেন অভিনেত্রী। 
ববি বলেন, ‘দেখুন, হলিউড বা বলিউডের পছন্দের তারকাদের সাক্ষাৎকার পড়লেও কিন্তু তাঁদের অনেক ভুল বিষয় নিয়ে জানতে পারি। আমারও ভুল আছে। ভুল থেকেই পথ এগিয়েছি। ভুল কখনো বাধা হতে পারেনি।’

অভিনয় ছাড়াও ববি আলোচনায় থাকেন ফিটনেস নিয়ে। তাঁর ফেসবুক পেজে অনেক ভক্তই ববির ফিটনেস নিয়ে জানতে চান। এ প্রসঙ্গে ববি বলেন, ‘ফিটনেস ধরে রাখতে হার্ডওয়ার্ক করতে হয়, আমি নিয়মিত চেষ্টা করি। আর আমি লাকি, মা-বাবার কাছ থেকেও জিনগতভাবে অনেক কিছু পেয়েছি। বাকিটা শাকসবজি খাওয়া, পানি পান করা, সময় নিয়ে জিমসহ আরও অনেক কিছু করতে হয়।’ 

ববিকে সবশেষ পর্দায় দেখা গেছে, গত বছর ‘ময়ূরাক্ষী’ সিনেমায়।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।