চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট, খসড়া তালিকা ১০ আগস্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর সংশোধন ও যাচাই-বাছাই শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

রবিবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৩০ জুন ২০২৫ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজে অন্তর্ভুক্ত—২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী ভোটারদের তথ্য নিয়ে খসড়া তালিকা তৈরি করা হয়েছে। একই সঙ্গে মৃত ভোটারদের নাম কর্তনের জন্য তালিকাও প্রকাশ করা হবে ১০ আগস্ট।’

খসড়া তালিকা প্রকাশের পর নতুন ভোটার অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্যদের নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে ২১ আগস্ট পর্যন্ত। সব যাচাই-বাছাই শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবার তিন ধাপে ভোটার তালিকা প্রকাশ করা হবে। নতুন ও মৃত ভোটারদের তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে। এ মাসেই শেষ হবে সীমানা পুনর্নির্ধারণের কাজ এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী কেনাকাটা।

এর আগে গত ২১ জুলাই আখতার আহমেদ বলেছিলেন, এবার নতুন করে প্রায় ৪৪ লাখ ৬৬ হাজার ভোটার যুক্ত হচ্ছেন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এদের নামও তালিকায় অন্তর্ভুক্ত থাকবে এবং যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় স্থান পাবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।