শিগগিরই সুখবর দিতে চলেছেন পরিণীতি-রাঘব যুগল!

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডার যুগল উপস্থিতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-তে যেন চমক দিয়েই গেল। হাস্যরসের মাঝেই রাঘব হঠাৎই বলেন, ‘গুড নিউজ জলদি দেঙ্গে!’ — যা দর্শক ও অনুরাগীদের মধ্যে গুঞ্জনের ঝড় তোলে। অনেকেই ধরে নিচ্ছেন, খুব শিগগিরই হয়তো সন্তান আসার খবর দেবেন এই দম্পতি।

গত বছর রাজকীয় আয়োজনে বিয়ে করেন রাঘব ও পরিণীতি। সেই থেকে মাঝেমধ্যেই তাদের নিয়ে নানা গুজব ছড়ালেও এই প্রথম এমন খোলাখুলি ইঙ্গিত মিলল তাদের পক্ষ থেকে। কাপিল শর্মার প্রশ্নে মুচকি হেসে রাঘব বলেন, ‘হ্যাঁ হ্যাঁ, গুড নিউজ দেব! গুড নিউজ জলদি দেঙ্গে।’ সঙ্গে সঙ্গে চমকে ওঠেন পরিণীতিও। পরিণীতির হাসিমাখা চাহনি দেখে মনে হয়েছে, ইঙ্গিতটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়।

তবে এটিই প্রথমবার নয়। এর আগেও পরিণীতিকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল, যা নিয়েও অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা ছড়িয়েছিল। তখন অবশ্য এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, ওটা শুধুই ভ্রমণ ও কাজের ব্যস্ততার কারণে পোশাকের নির্বাচন।

তবু রাঘবের সাম্প্রতিক মন্তব্য নতুন করে জন্ম দিয়েছে নানা আলোচনা-সমালোচনার। এখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, দম্পতির পক্ষ থেকে সত্যিই কোনো ‘গুড নিউজ’ আসে কি না।

লন্ডনে হঠাৎ দেখা, সেখান থেকে প্রেম, তারপর রাজকীয় বিয়ে—পরিণীতি ও রাঘবের প্রেমগাথা ইতিমধ্যেই ছুঁয়ে গেছে লাখো হৃদয়। এবার সেই কাহিনিতে কি নতুন কোনো অধ্যায় যুক্ত হতে চলেছে? সময়ই দেবে উত্তর।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।