এআই দিয়ে তৈরি করা হয়েছিলো আইজিপির ভুয়া ভিডিও স্টেটমেন্ট: পুলিশ সদর দপ্তর

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের ছবি ব্যবহার করে এআই জেনারেটেড ভয়েসে একটি ভুয়া ভিডিও স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বিদ্যমান আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের ছবি ব্যবহার করে এআই জেনারেটেড ভয়েসে একটি ভুয়া ভিডিও স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে আইজিপির স্থিরচিত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রযুক্তি ব্যবহার করে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে একটি বিভ্রান্তিকর বার্তা প্রচার করা হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ড বিদ্যমান আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। দায়ী ব‍্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলেও জানান এআইজি শাহাদাত হোসাইন।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।