সিলেট থেকে ছেড়ে যাওয়া জুলাইয়ের ‘বিশেষ ট্রেনে’ যাত্রী ছিলেন ৫০-৬০ জন

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান উপলক্ষে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে একটি বিশেষ ট্রেন, তবে এতে যাত্রী ছিলেন মাত্র ৫০ থেকে ৬০ জন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল পৌনে ছয়টার দিকে ৫৪৮ আসনবিশিষ্ট ট্রেনটি সিলেট স্টেশন থেকে ছেড়ে যায়।

রেলওয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ট্রেনটি বিভিন্ন স্টেশনে থামার কথা থাকলেও শুরুতেই যাত্রীর সংখ্যা ছিল অল্প।

সরকার সারা দেশ থেকে ছাত্র-জনতাকে আনতে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য আট জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। এর একটি ছেড়ে যায় সিলেট স্টেশন থেকে। স্টেশন কর্তৃপক্ষ জানায়, ট্রেনটির বিভিন্ন বগিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন এবং এর বাইরে কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন। ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়াসহ আরও দুটি স্টেশনে থেমে যাত্রী তোলার কথা ছিল।

ট্রেনটি দুপুর ১টা ৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছায়। অনুষ্ঠান শেষে রাত ৯টার দিকে একই ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায় এবং রাত সাড়ে চারটার দিকে পুনরায় সিলেট স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মো. নূরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়েই ট্রেনটি ছেড়ে যায় এবং যাত্রার শুরুতে এতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। যেহেতু ট্রেনটি বিভিন্ন স্টেশনে থামবে, তাই পথে আরও যাত্রী উঠবেন বলে জানান তিনি।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।