নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নাটোরের লালপুরে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়কে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান কুষ্টিয়ার ভেড়ামাড়া উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত আনুমানিক ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে এক যুবকের ধস্তাধস্তি হয়। কিছুক্ষণ পর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে রাস্তায় গলা কাটা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় নিশ্চিত করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—সাইদুর রহমানকে গাড়ি থেকে নামিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।