বীরগঞ্জে গোডাউনে মিলল ১৬ মেট্রিক টন সরকারি চাল, তদন্তে প্রশাসন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজারে ‘মোমর ট্রেডার্স’-এর গোডাউন থেকে ১৬ মেট্রিক টন সরকারি চাল জব্দ করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

প্রথমে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. খালেদা বানু ঘটনাস্থলে গিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মনের নেতৃত্বে অভিযানে চালগুলো জব্দ করা হয়।

চালগুলো কেনার বৈধতা দাবি করে প্রতিষ্ঠানটির মালিক মো. জামিনুর রহমান বলেন, “৩ আগস্ট টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম পুলিশ বরাদ্দ পাওয়া চাল মেসার্স নিলয় ট্রেডার্স কিনে আমার কাছে বিক্রি করেছে। আমি চালগুলো রসিদ অনুযায়ী কিনেছি।”

তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা বানু জানান, চালগুলো টাঙ্গাইলের জন্য বরাদ্দ থাকলেও তা অপ্রত্যাশিতভাবে বীরগঞ্জে পৌঁছেছে। তিনি বলেন, “২২.১২ মেট্রিক টন চালের মধ্যে ১৬ মেট্রিক টন বীরগঞ্জের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে, যা বরাদ্দবহির্ভূত। প্রতিটি বস্তায় খাদ্য অধিদপ্তরের সিলও রয়েছে।”

এ বিষয়ে বীরগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।