পদ্মার ভাঙনে পাটুরিয়া ঘাটে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ

পদ্মার ভাঙন ও প্রবল স্রোতের কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাট বিলীন হওয়ার পর অস্থায়ীভাবে লঞ্চ সার্ভিস চালু করা হয়েছিল পাশের ২ নম্বর ফেরিঘাটে। তবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রবল স্রোতের প্রভাবে ওই ফেরিঘাটের র‌্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

এর  ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে লঞ্চ যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে এই তথ্য নিশ্চিত করেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।

পান্না লাল নন্দী জানান, মঙ্গলবার বিকেলে লঞ্চঘাট বিলীন হওয়ার পর লঞ্চগুলোকে পাশের ২ নম্বর ফেরিঘাটে সরিয়ে রাখা হয়েছিল। বুধবার সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয় সেখানে। কিন্তু শুক্রবার সন্ধ্যার দিকে ওই ফেরিঘাটের একটি র‌্যাম্পের তার ছিড়ে যায় এবং আরেকটি র‌্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় যেকোনো সময় তার ছিঁড়ে যাওয়া সম্ভব ছিল। ঝুঁকি এড়াতে লঞ্চগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি ধসে পড়েছিল এবং অপর জেটির অর্ধেক ভেঙে যায়। জরুরি ভিত্তিতে লঞ্চগুলো ২ নম্বর ফেরিঘাটে সরিয়ে সীমিত আকারে যাত্রী ওঠানামা চলছিল। নতুন র‌্যাম্প ক্ষতির কারণে এই নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।