খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ই আগস্ট ২০২৫, ১:২৮ এএম
গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের মাথা অবশেষে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) বিকেলে টঙ্গীর বর্ণমালা এলাকা থেকে এ মাথা উদ্ধার হয়।
এর আগে শুক্রবার (৮ আগস্ট) সকালে ব্যাগভর্তি মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় নরসিংদীর করিমপুর গ্রামের মো. ওলি (৩৫) হিসেবে শনাক্ত হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, হত্যার পর পরিকল্পিতভাবে মাথাটি আলাদা স্থানে ফেলে রাখা হয়েছিল যাতে শনাক্তে বিলম্ব হয়।
ঘটনার পর নিহতের পরিবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করে। এ ঘটনায় টঙ্গীর বনমালা এলাকার এক ভাড়াটিয়া দম্পতিসহ তিনজনকে র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাদের সরাসরি সম্পৃক্ততা এখনো নিশ্চিত হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ধারাবাহিক অভিযান ও ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে শিগগিরই হত্যার পেছনের কারণ ও জড়িতদের চিত্র উন্মোচিত হবে।
খবরওয়ালা/আশ
মন্তব্য