খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ই আগস্ট ২০২৫, ২:১৭ পিএম
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৫৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
রবিবার (১০ আগস্ট) সকাল ১০টার পর থেকে বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনঃনিরীক্ষণের জন্য মোট ৬১ হাজার ২৮৭টি উত্তরপত্রের মধ্যে আবেদন করেছিলেন ২৯ হাজার ৯৫১ জন। ফল পরিবর্তন হয়েছে ৪৮৭ জনের।
এদের মধ্যে মোট ১৪২ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ৮৫ জন আগে থেকেই জিপিএ-৫ধারী ছিলেন, আর ৫৭ জন নতুন করে এ গ্রেড অর্জন করেছেন। ফেল থেকে পাস করেছেন ৯৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফেল থেকে নতুন করে ফেল করেছেন ২২ জন শিক্ষার্থী।
খবরওয়ালা/এফএস
মন্তব্য