খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ই আগস্ট ২০২৫, ১২:০ এএম
রাজধানীর ধানমন্ডি থেকে ছাত্রলীগ নেতা মো. হৃদয় হাসান লাবলু (২৮)কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ধানমন্ডির একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পরই এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হৃদয় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। গত ১১ জুলাই মিরপুর কাজীপাড়া এলাকায় ছাত্রলীগের একটি মিছিলে তিনি নেতৃত্ব দেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খবরওয়ালা/ আশ
মন্তব্য