প্রথাবিরোধী বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ

হুমায়ুন আজাদ ছিলেন বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী, বহুমাত্রিক লেখক, সমালোচক, গবেষক ও শিক্ষক। ধর্ম, মৌলবাদ, প্রতিষ্ঠান ও সংস্কারবিরোধিতা, যৌনতা, নারীবাদ ও রাজনীতি বিষয়ে তাঁর অকপট বক্তব্য তাঁকে ১৯৮০-এর দশক থেকে আলোচিত ও সমালোচিত করে তোলে।

তাঁর সাহিত্যভাণ্ডারে রয়েছে ৭টি কাব্যগ্রন্থ, ১২টি উপন্যাস, ২২টি সমালোচনা গ্রন্থ, ৭টি ভাষাবিজ্ঞান বিষয়ক, ৮টি কিশোর সাহিত্যসহ অন্যান্য প্রবন্ধসংকলন—মোট ৬০টিরও অধিক গ্রন্থ।

১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুর পরগনার কামারগাঁয়ে জন্মগ্রহণ করেন তিনি। পারিবারিক নাম ছিল হুমায়ুন কবীর। ১৯৭০ সালের ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে তাঁর শিক্ষকতা জীবন শুরু হয়। একই বছরের ১২ ডিসেম্বর যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে।

১৯৭৬ সালে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সাহিত্য ও ভাষাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১২ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।

২০০৪ সালের ৭ আগস্ট জার্মান কবি হাইনরিখ হাইনের ওপর গবেষণা বৃত্তি নিয়ে জার্মানি গমন করেন। মাত্র তিন দিন পর, ১১ আগস্ট রাতে একটি অনুষ্ঠান থেকে ফেরার পর আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।

শ্রদ্ধাঞ্জলি—বাংলা সাহিত্যের সাহসী কণ্ঠ হুমায়ুন আজাদ চিরস্মরণীয় হয়ে থাকবেন তাঁর নির্ভীক লেখনী ও প্রথাবিরোধী চিন্তাধারায়।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।