কোনো লাইভ করিনি, কান্নার তো প্রশ্নই আসে না : মাসুদ কামাল

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ‘আমি যেকোনো সময় গ্রেপ্তার হতে পারি, লাইভে কাঁদলেন সাংবাদিক মাসুদ কামাল’ শিরোনামে ফটোকার্ডটি ভুয়া বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।  

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় সাংবাদিক মাসুদ কামাল বলেন, আমি কোনো লাইভ করিনি। কান্নার তো প্রশ্নই আসে না।

তিনি বলেন, আমি কখনো কোনো লাইভে এ রকম তথ্য কাউকে দেইনি। এই ফটোকার্ড কারা করেছেন, সেটাও বুঝতে পারছি না। আমি যদি কোনো লাইভ করি, তাহলে আমার চ্যানেল থেকে হবে।

মাসুদ কামাল বলেন, ইউটিউব ও ফেসবুকে আমার চারটা চ্যানেল রয়েছে। এর বাইরে কিছু নেই। কিন্তু দেখলাম একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এগুলো অনেকে শেয়ার করেছেন। আমি এমন কোনো কথা বলিনি।

তিনি বলেন, ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তারের পর থেকে আমাকে নিয়ে এগুলো শুরু হয়েছে। ড. কলিমউল্লার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। যার কারণে উনি গ্রেপ্তার হয়েছেন। আমার বিরুদ্ধে তো অর্থনৈতিক সংশ্লিষ্টতা, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে থাকা, এ রকম কখনোই ছিল না। সারা জীবন সাংবাদিকতা করেছি।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে সাংবাদিকতা থেকে অবসর নিয়েছি। বিভিন্ন টক শোতে যাই। আমি যেটাকে বিশ্বাস করি, সে কথাটা প্রকাশ করি। 

মাসুদ কামাল আরো বলেন, অনেকে আমাকে বলেছিল, নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তার হয়েছেন, এখন তো আপনাকে গ্রেপ্তার হতে হবে। কেন হতে হবে? তার সঙ্গে আমার ধারাবাহিকতা কোথায় মিল? কোনো মিল নেই। ফেসবুকে অনেকে অনেক কথা বলে। আমিও বলি। তার সঙ্গে এটার মিল হবে কেন? এখানে মিল খোঁজার কারণ কী?

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।