যুবককে হাত-পা বেঁধে নিয়ে যাওয়ার সময় টর্চলাইট দেখে পালালো দুর্বৃত্তরা

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় হাত-পা বাঁধা অবস্থায় মোজাম্মেল হোসেন (৩৫) নামে এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

রবিবার রাতে টঙ্গী-ভৈরব রেল সড়কের তুমলিয়া মিশন রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয়রা মোজাম্মেলকে উদ্ধার করেন। তিনি কালীগঞ্জ উপজেলার বাঙ্গাল হাওলা গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, কয়েকজন লোক মোজাম্মেলকে হাত-পা বেঁধে নিয়ে যাচ্ছিল, পরে স্থানীয় এক ব্যক্তির নজরে আসায় তিনি তাৎক্ষণিক আরো দু-একজনকে জানানোর পর সবাই মিলে এগিয়ে গেলে এলাকাবাসীর টর্চলাইট দেখে তাকে পাশের খাদে ফেলে পালায় তারা। মোজাম্মেলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি প্রাথমিকভাবে ধারণা করছেন এটি পূর্বশত্রুতা বা পারিবারিক শত্রুতির ঘটনা। এখনও অভিযোগ না আসায় তদন্ত চলছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে মোজাম্মেল জানিয়েছেন, তার সৎ মা তাকে নির্যাতন করে এবং ধারণা করা হচ্ছে এই ঘটনার পেছনে তার সৎ মায়ের পক্ষের লোক রয়েছে। তিনি চার-পাঁচ জনকে চিনতে পেরেছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।