জাতীয়করণ আন্দোলন: শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১০ শিক্ষক নেতা

জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে গেছেন ১০ জন শিক্ষক নেতা।

বুধবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে তারা সচিবালয়ে প্রবেশ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’র আহ্বায়ক অধ্যক্ষ মঈন উদ্দীন ও সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করেন এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন বলে জানা গেছে।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।