এলওসি’র কাছে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মীরের উরিতে অনুপ্রবেশের প্রচেষ্টায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনের এ তথ্য জানানো হয়েছে।

সেনা সূত্রের বরাতে বলা হয়, ১২ আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতের সীমানায় প্রবেশের চেষ্টা করে। এটি সাধারণ অনুপ্রবেশ প্রচেষ্টার চেয়ে ভিন্ন ছিল, কারণ অনুপ্রবেশকারীরা পাকিস্তান সেনার গুলিবর্ষণ সহায়তা পেয়েছিল।

ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয় এবং এক ভারতীয় সেনা গুরুতর আহত হয়ে নিহত হন। অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করা হলেও, খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীরা পালিয়ে যায়। ঘটনাটি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি।

পহেলগামে হামলায় ২৬ জন মানুষের মৃত্যু ও অপারেশন সিঁদুরের পর এই ঘটনা ঘটলো। ওই ঘটনার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায় এবং পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি যুক্তরাষ্ট্রে বক্তৃতায় ভারতকে পরমাণু হামলার হুমকি দেন। তিনি বলেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে অস্তিত্ব সংকটে পড়লে পাকিস্তান দুনিয়ার অর্ধেককে ধ্বংস করে দেবে।

ভারত এর জবাবে জানায়, পাকিস্তানের পারমাণবিক তলোয়ার ঝাঁকানি তার চিরাচরিত কৌশল এবং বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটি থেকে এমন হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক।

ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মহল এ ধরনের মন্তব্যের দায়িত্বজ্ঞানহীনতা নিজেই বিচার করতে পারবে, যা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একটি দেশের পারমাণবিক নিয়ন্ত্রণ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে পুরনো সন্দেহকে আরও জোরদার করে।

সূত্র: এনডিটিভি
খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।