মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার খামার থেকে গরু লুট

মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. উজ্জ্বল হোসেনের খামার থেকে দুর্বৃত্তরা ৫টি গরু লুট করে নিয়ে গেছে।

বুধবার (১৩ আগস্ট) ভোরে পৌরসভার নয়াকান্দি এলাকার ‘জামেলা ডেইরি ফার্মে’ এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও খামারের কর্মচারীরা জানান, রাতের অন্ধকারে ১০-১৫ জনের একটি সশস্ত্র দল পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ফার্মে হানা দেয়। এ সময় তারা কর্মচারী লিটন, শ্যাম মিয়া ও মুকুলকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে একটি বড় পিকআপে করে প্রায় ১৫ লাখ টাকার পাঁচটি অস্ট্রেলিয়ান গরু নিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় স্থানীয়রা আতঙ্কে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

খামারের মালিক উজ্জ্বল হোসেন বলেন, ‘খামারের পাশেই আমার বাড়ি। ঘটনার সময় একটি বকনা বাছুর আতঙ্কে দৌড়ে বাড়ির উঠানে আসে। ডাকাডাকি শুরু করলে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। তখন তারা খামারের দিকে ছুটে গিয়ে দেখতে পান, লুটকারীদের গাড়ি শহরের দিকে চলে যাচ্ছে। তবে অস্ত্র দেখে কেউ বাধা দেওয়ার সাহস পাননি।’

‎এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘আমরা খামারের মালিককে অভিযোগ দিতে বলেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।‎’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।