মুন্সীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে আতাউল্লাহ বেপারী (৭২) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। এর আগে ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেন।

পুলিশ জানান, উপজেলার কাঠালতলী গ্রামের ওই কিশোরী সদাই করতে পার্শ্ববর্তী মধ্যপাড়া গ্রামের একটি দোকানে যাওয়া-আসা করতো। দোকানে যাওয়া-আসার মধ্যেই বৃদ্ধের সঙ্গে কিশোরীর পরিচয় হয়। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী দোকানে যাতায়াতের পথে মধ্যপাড়া গ্রামের মোস্তফাগঞ্জ মাদরাসা সংলগ্ন একটি পাটক্ষেতের পাশে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে ওই বৃদ্ধ। এসময় কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এতে কিশোরী তার পরিবারকে ঘটনা না বলে মুখ বুঝে থাকে। পরবর্তীতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে শারীরিক অবস্থার পরিবর্তনের কারণে কিশোরী তার পরিবারকে ঘটনা খুলে বলে। কিন্তু ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় কিশোরীকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গর্ভপাত ঘটানো হয়। বর্তমানে ওই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। পরে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।