ছোবল দেওয়া সাপ হাতে নিয়ে হাসপাতালে হাজির রোগী

নাটোরে সাপে কাটা এক ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে হাজির হয়েছেন পায়ে কামড়ানো সাপ নিয়ে। বর্তমানে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদারপাড়া গ্রামের দিনু সরদারের ছেলে অসীম সরদার (৩৫) সাপের কামড়ে আহত হন। তবে ভয়ের বদলে তিনি দেখালেন সাহস—কামড়ানো সাপটি জ্যান্ত ধরে সোজা হাসপাতালে চলে আসেন।

অসীম সরদারের পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে মেঝেতে পা দিতেই একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দেয়। মুহূর্তেই সাপটি পাশের একটি গর্তে ঢুকে পড়ে। চিৎকার শুনে পরিবারের লোকজন এসে অসীমের পায়ে রক্ত দেখতে পান। পরে খোঁজাখুঁজি করে ঘরের গর্ত থেকে সাপটিকে বের করে খাঁচায় আটকে রাখেন তারা।

স্বজনদের ভাষ্য, সঠিক চিকিৎসা নিশ্চিত করা এবং সাপের প্রজাতি শনাক্তে সহায়তার জন্য সাপটিকে সঙ্গে করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহাবুব রহমান গণমাধ্যমকে জানান, ‘রোগীকে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখন সুস্থ আছেন।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।