পবিত্র করে আওয়ামী লীগকে দেশে আনতে হবে: আলতাফ হোসেন

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, “গোবর খাইয়ে পবিত্র করে তোমাদেরকে দেশে আনা হবে।” 

তিনি আরও বলেন, বাংলাদেশের মঙ্গল ধ্বংসের জন্য একটি গ্রুপ কাজ করছে, যেখানে ভারতের ‘র’, আওয়ামী লীগ এবং বিএনপির পথভ্রষ্ট কিছু লোক জড়িত।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে পটুয়াখালীর কাকড়াবুনিয়া ও মজিদবাড়িয়া ইউনিয়নের গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির যৌথ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের বিদেশে অবস্থানের সত্ত্বেও বিএনপির নেতৃত্ব সঠিকভাবে পরিচালিত হচ্ছে। তিনি আশ্বাস দেন, আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীই ভোট পাবেন, টাকা দিয়ে ভোট কেনা যাবে না এবং অযোগ্য কেউ নোমিনেশন পাবে না।

আলোচনায় তিনি ১৯৯১ সালের নির্বাচনের অভিজ্ঞতাও উল্লেখ করেন। তখন প্রায় ৩০০ আসনে প্রার্থী দিতে ব্যর্থ হয়েছিল বিএনপি, এখন অন্তত ১৮০০ যোগ্য প্রার্থী প্রস্তুত। তিনি বলেন, এই প্রশিক্ষণ দিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।