চাঁপাইনবাবগঞ্জে মহিলা মাদ্রাসায় দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসায় দুই আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২) এবং একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা (১০)। বিষয়টি হাসপাতাল ও গোমস্তাপুর থানাসহ একাধিক সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, রাত ১টার দিকে মাদ্রাসার দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে শিক্ষক সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাদ্রাসার পরিচালক আশরাফ আলী জানান, সেদিন রাতে মাদ্রাসার ১৩ জন ছাত্রী একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুজন অসুস্থ হয়ে পড়লে শিক্ষক তাদের হাসপাতালে নিয়ে যান, যেখানে তারা মারা যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল আলিম বলেন, নিহতদের একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়, অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, ছাত্রীদের মৃত্যু রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।