খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১৮ই আগস্ট ২০২৫, ২:৫৪ এএম
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরাতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর বা মিশনকে দেওয়া হয়নি।
রবিবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।
আজাদ লিখেছেন, সরকারি দপ্তরে পোট্রেট ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করছে এবং অলিখিতভাবে ‘জিরো পোট্রেট নীতি’ বজায় রেখেছে। এরপরও কেউ কেউ নিজ দায়িত্বে সরকার বা রাষ্ট্রপ্রধানের ছবি ব্যবহার করেছেন। তবে সেগুলো সরানোর বিষয়ে কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, “রবিবার বিষয়টি নিয়ে বাজার গরম করা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর রাজনীতি নিয়ে ঘোঁট পাকানোর সুযোগ কমে আসছে। তাই কাটতি ধরে রাখার জন্য ছোটখাটো বিষয়কেও পাহাড়সম করে তোলা হচ্ছে।”
খবরওয়ালা/আশ
মন্তব্য