কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ‘পাফারফিশ’

কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি পাফারফিশ। স্থানীয়ভাবে মাছটি ‘শজারু মাছ’ বা ‘তিলক পটকা মাছ’ নামে পরিচিত। মাছটির ওজন প্রায় সাড়ে তিন কেজি। শরীরজুড়ে ছোট ছোট তিলের মতো দাগ ও কাঁটা আছে।

শুক্রবার (১৫ আগস্ট) কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের শেষ বয়া এলাকায় জেলে বেল্লাল মাঝির জালে মাছটি ধরা পড়ে। 

গতকাল রবিববার সন্ধ্যায় তিনি মাছটিকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে যান। মাছটি দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে। তবে মাছটি কেনার জন্য কেউ আগ্রহ দেখাননি। এ কারণে জেলে মাছটি আড়তেই ফেলে রেখে যান। 

স্থানীয় জেলেদের ভাষ্য, আগে কখনো এমন মাছ দেখেননি তাঁরা। অচেনা মাছটি দেখতে গ্রামের অনেকে ভিড় করেন।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ও সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞ মো. কামরুল ইসলাম বলেন, পাফারফিশ কোনো নির্দিষ্ট প্রজাতির নাম নয়, বরং এটি একটি বৃহৎ পরিবারের মাছের সাধারণ নাম। এই পরিবারে দুই শতাধিক প্রজাতি আছে। বঙ্গোপসাগরে ধরা পড়া মাছটি ‘Diodontidae’ পরিবারের অন্তর্ভুক্ত। সাধারণত এসব মাছ সামুদ্রিক এবং বাংলাদেশে এর কয়েকটি প্রজাতি পাওয়া যায়। জাপানে কিছু প্রজাতির পাফারফিশ খাওয়া হলেও বিষাক্ত থলি অত্যন্ত সতর্কতার সঙ্গে ফেলে দেওয়া হয়। এই মাছের শরীরে টেট্রোডোটক্সিন নামের বিষ থাকে, যা প্রাণঘাতী। এ মাছ খাওয়া উচিত নয়।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।