ক্রিমিয়া ও ন্যাটোর আশা ছাড়লে যুদ্ধ থামতে পারে: ট্রাম্প

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ চাইলে মুহূর্তেই বন্ধ করতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি- রবিবার এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া অঞ্চল ফেরত পাওয়ার আশা এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ছেড়ে দিতে হবে বলে জানান তিনি। 

সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের এক দিন আগে এমন মন্তব্য করেন ট্রাম্প।

পোস্টে ট্রাম্প লেখেন, প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে মুহূর্তেই যুদ্ধ বন্ধ করতে পারেন, অথবা লড়াই চালিয়ে যেতে পারেন। তার দাবি, ১২ বছর আগে কোনো গুলি ছাড়াই ওবামা ক্রিমিয়া দিয়ে দিয়েছিলেন, সেটি আর ফেরত পাওয়া যাবে না। আর ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়াও সম্ভব নয়। কিছু জিনিস কখনো বদলায় না।

ট্রাম্পের এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া জানান জেলেনস্কি। তিনি বলেন, ক্রিমিয়াসহ যেসব ছাড় পুতিনকে দেওয়া হয়েছে, তা তাকে যুদ্ধ চালিয়ে যেতে আরও উৎসাহিত করেছে। আমরা দ্রুত ও নির্ভরযোগ্যভাবে যুদ্ধ শেষ করতে চাই, তবে সেই শান্তি হতে হবে স্থায়ী।

শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্য গার্ডিয়ানের এক সূত্র জানায়, সেখানে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পুতিন দোনেৎস্ক অঞ্চলের পুরো দনবাস দাবি করেছেন।

এরপর ট্রাম্প বলেন, জেলেনস্কি যদি দোনেৎস্কের পুরো অঞ্চল ছেড়ে দেন, তাহলে একটি শান্তিচুক্তি সম্ভব হতে পারে। তিনি আরও যোগ করেন, যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত সরাসরি রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা। কারণ রাশিয়া একটি বড় শক্তি, ইউক্রেন তা নয়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।