মাথায় পিলার ভেঙে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার ফরেস্টারের কার্যালয় সামাজিক বনায়ন বাগান কেন্দ্রের গেটের পিলার ভেঙে ৪ বছরের এক শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খোকসা মাঠ পাড়া গ্রামের মো. উজ্জল শেখের শিশুটি সন্তান জুবায়েদ ইসলাম (৪) বিকেলে স্থানীয় শিশুদের সঙ্গে খেলাধুলা করার একপর্যায়ে পরিত্যক্ত গেটের ওই পিলারটি ভেঙে শিশুটির মাথার উপর পড়লে মাথার ডান পাশে পড়লে শিশুটির মাথার ঘিলু বেরিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু টিকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা ঘটনাস্থলে ছুটে আসেন ,বনবিভাগের প্রধান গেটে নিম্নমানের পিলার দেখেন এবং তদন্ত সাপেক্ষে এর আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানিয়েছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।