‘ডিগবাজি’ দিতে কানাডা যাচ্ছেন জায়েদ খান

প্রথমবারের মতো ফোবানা সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। আগামী ২৯ থেকে ৩১ আগস্ট কানাডার মন্ট্রিয়লে তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। শেষ দিন মঞ্চে উঠবেন জায়েদ খান।

এর আগে তিনি বিভিন্ন দেশে পারফর্ম করেছেন এবং কানাডার ক্যালগরিতেও শো করেছেন। তবে মন্ট্রিয়লের মঞ্চে এটিই তাঁর প্রথম পারফরম্যান্স।

জায়েদ খান বলেন, “ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন এবং খুবই প্রেস্টিজিয়াস অনুষ্ঠান। আমি সম্মানিত বোধ করছি যে এখানে পারফর্ম করার সুযোগ পাচ্ছি। আশা করি অনুষ্ঠানটি সফল হবে।”

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) আয়োজিত সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে জায়েদ খান অভিনীত সিনেমা ‘বাহাদুরী’। শফিক হাসান পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মৌ খান। ২০২২ সালে নির্মাণকাজ শেষ হলেও ছবিটি এখনও মুক্তি পায়নি।

গত বছরের জুলাই থেকে নিউইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে বিভিন্ন আয়োজনে পারফর্ম করার পাশাপাশি বাংলা সংবাদপত্র ঠিকানা–তে উপস্থাপক হিসেবেও কাজ করছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।