রাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণ কার্যক্রম স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে আগামী ২০ আগস্টের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে।

তফসিল অনুযায়ী ২০ থেকে ২৩ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করার কথা ছিল। মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ২৪ থেকে ২৬ আগস্ট, বাছাই ২৭ ও ২৮ আগস্ট, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৩১ আগস্ট, আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ সেপ্টেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ ৪ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ১৫ সেপ্টেম্বর।

রাকসু ১৯৬২ সালে প্রতিষ্ঠার পর সর্বশেষ নির্বাচন হয় ১৯৮৯ সালে। দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এবার নতুন করে রাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।