ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করলো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

আজ বুধবার(২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে তারা।

এদিন দুপুর ১২টার দিকে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ভিপি প্রার্থী হিসেবে আবিদুল ইসলাম খান আবিদ, জিএস প্রার্থী হিসেবে তানভীর বারী হামিম এবং এজিএস প্রার্থী হিসেবে তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া এদিন অন্যান্য হল ও বিশ্ববিদ্যালয় সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।