ফ্রিতে ইন্টারনেট সংযোগ না দেওয়ায় যুবককে পেটালো পুলিশ

খাগড়াছড়িতে ফ্রিতে ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক ব্যবসায়ী যুবককে পিটিয়েছে পুলিশ সদস্যে নাজমুল হাসান। এ ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালার মেরুং পুলিশ ফাঁড়ি ঘেরাও করেছেন বিক্ষুব্ধরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

বুধবার (২০ আগস্ট) সকালে ওই পুলিশ সদস্যকে ক্লোজড করে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

অভিযুক্ত নাজমুল হোসেন দিঘীনালা থানা এস আই এবং মেরুং পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে আছে। ভুক্তভোগী ঈসমাইল হোসেন (২৭) ওই এলাকায় ইন্টারনেট সংযোগের ব্যবসা করেন।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে নিয়ে স্থানীয় ক্যাবল ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানের ব্যবসায়ী ইসমাইল হোসেনকে (২৭) মারধরের অভিযোগ ওঠে ফাঁড়ি ইনচার্জ ও এসআই নাজমুল হাসানের বিরুদ্ধে।

ইসমাইল হোসেন বলেন, তিনদিন আগে ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হাসান আমাকে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার বিকেলে ফাঁড়িতে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। এতে আমার দুই হাত গুরুতর জখম হয়।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।