চট্টগ্রাম ইপিজেডে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ট্রাকচাপায় জায়েদা আক্তার (২৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইপিজেডের ইউনিভার্সেল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জায়েদা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি টেকনিক্যাল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, ‘পাঠাও মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় যানজটের মধ্যে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে পেছনের সিটে থাকা জায়েদা ছিটকে পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হন।’

তিনি আরও জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জায়েদাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।