নেত্রকোনায় দুই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলায় জয়চরণ বিশ্বাস (৭৩) ও বোরহান উদ্দিন ওরফে বিল্লাল (১৮) নামে দুই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) ভোরে উপজেলার পৃথক দুটি স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত জয়চরণ বিশ্বাস উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের বাসিন্দা ও বিল্লাল নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামের বাসিন্দা।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘর থেকে ৬৫ হাজার টাকা হারিয়ে যায় জয়চরণ বিশ্বাসের। এর জেরে মঙ্গলবার রাতে স্ত্রীকে বকাঝকা করে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। বুধবার ভোরে প্রতিবেশীর ঘরের বারান্দায় তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

অন্যদিকে বুধবার ভোরে উপজেলার জাওয়ানি গ্রামের একটি গাছে বোরহান উদ্দিনের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।