সমালোচনা ও পদত্যাগের দাবিকে সম্মান করেন ক্যাবরেরা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবেররা সম্প্রতি সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর তার উপর ওঠা সমালোচনা ও পদত্যাগের দাবিকে সম্মান জানান। ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হারের পর বাফুফের নির্বাহী সদস্য সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন সরাসরি তার পদত্যাগের দাবি তোলেন। পরে ছাইদ হাসান কাননও ম্যাচে কোচের কিছু ভুলের সমালোচনা করেন।

মিডিয়ার প্রশ্নের জবাবে হ্যাভিয়ের ক্যাবেররা বলেন, ‘আমি সকল মতামতকে সম্মান প্রদর্শন করি। আমরা অনেক সভাই করেছি বাফুফের বিভিন্ন ম্যানেজম্যান্টের সঙ্গে। তারা তাদের বিভিন্ন মতামত দিয়েছে পাশাপাশি আমিও নিজের মত ব্যক্ত করেছি। অনেক কিছুতেই তারা আমার সঙ্গে একমত হয়েছে আবার কিছুতে দ্বিমত। সব কিছুকে আমি স্বাগত জানাই।’

সেপ্টেম্বর উইন্ডোর জন্য বাংলাদেশ নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবে। প্রায় এক মাসের এই প্রস্তুতি সময় নিয়ে সমালোচনা থাকলেও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘সেপ্টেম্বর উইন্ডোতে কোচ খেলতে চায়নি সেই মোতাবেক ঘরোয়া সূচি চূড়ান্ত করা হয়েছে।’

এই সমালোচনার বিষয়ে হেড কোচ বলেন, ‘আমি সব সময় মৌসুম শুরুর আগে পরিকল্পনা সেট করি। কয়েক মাস আগে অনেক আলোচনা হয়েছে, আমি এ নিয়ে জনাব ইমরুলের সঙ্গে বিতর্কে জড়াতে চাই না। আমি তাকে যথেষ্ট সম্মান করি। আমরা এখন নেপালের জন্য প্রস্তুতি হচ্ছি, সেখানেই মনোযোগ।’

অনুশীলনের সময়কাল ও কাঠামো নিয়ে ক্যাবেররা আরও জানান, ‘১০ জুন সিঙ্গাপুর ম্যাচের পর আন্তর্জাতিক-ঘরোয়া খেলা নেই। এজন্য আগেভাগে ক্যাম্প ডাকা হয়েছে। যেন খেলোয়াড়দের পূর্ণাঙ্গ ফিট রাখা যায়।’

বসুন্ধরা কিংস দলের ১০ জন খেলোয়াড় ছাড়েনি, ফলে ক্যাম্পে পূর্ণসংখ্যার উপস্থিতি নেই। এ প্রসঙ্গে ক্যাবেররা মন্তব্য করেন, ‘আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট ও ইতিবাচক যেভাবে এগিয়ে যাচ্ছি। এটা কার্যকরিও হবে কারণ আমরা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছি। নেপালের জন্যই শুধু নয়, আমরা সামনে গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ হংকং ও ভারতের জন্যও প্রস্তুত হচ্ছি।’

ক্যাম্পের কার্যক্রম ১৫ আগস্ট থেকে অব্যাহত রয়েছে। বসুন্ধরা কিংস ছাড়া অন্যান্য ক্লাব থেকে ডাক পাওয়া খেলোয়াড় সংখ্যা ১৩। অনুশীলনের সুবিধার্থে আরও ২-৩ জন খেলোয়াড় এবং বয়স ভিত্তিক কয়েকজনকেও ডাকা হয়েছে। এছাড়া ছোটনের সাফ অ-১৭ ক্যাম্পে থাকা ৪ ফুটবলারকেও জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

হ্যাভিয়ের ক্যাবেররা খেলোয়াড়দের পূর্ণ ফিটনেস নিশ্চিত করতে ও আসন্ন আন্তর্জাতিক ম্যাচের পরিকল্পনা শক্তিশালী করতে এই দীর্ঘ প্রস্তুতি ক্যাম্প পরিচালনা করছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।