কুয়াকাটায় ট্রলারডুবি: ৬ জেলে নিখোঁজ, ১৪ জন উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এফবি মায়ের দোয়া ডুবে গেছে। 

ট্রলারটিতে থাকা ২০ জেলের মধ্যে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৬ জন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে পাইপ বয়া-সংলগ্ন সমুদ্র এলাকা থেকে একটি ডিঙ্গি ট্রলার ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। এর আগে সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সমুদ্র থেকে আরও একজনকে উদ্ধার করা হয়।

নিখোঁজরা হলেন—আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫)। গুরুতর আহত কয়েকজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উদ্ধার হওয়া জেলেদের বরাতে জানা গেছে, গত শনিবার চট্টগ্রামের বাঁশখালী থেকে ট্রলারটি নিয়ে তারা সাগরে মাছ ধরতে যান। ডুবে যাওয়ার পর প্লাস্টিকের ড্রামের সাহায্যে দুই দিন ভেসে থেকে প্রাণে বাঁচেন তারা।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান চলছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।