মেয়ের জন্য খাবার খুঁজতে গিয়ে নিহত ফিলিস্তিনি বাস্কেটবল তারকা

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনের সাবেক জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ শালান। মঙ্গলবার (১৯ আগস্ট) খাদ্য ও ওষুধ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন এই বাস্কেটবল খেলোয়াড়। এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

জানা গেছে, গাজার খান ইউনিসের কাছে একটি ত্রাণ বিতরণকেন্দ্র থেকে অসুস্থ মেয়ে মরিয়ম ও তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য খাবার ও ওষুধ আনতে গিয়ে প্রাণ হারান শালান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তার মেয়ে মরিয়ম রক্তে বিষক্রিয়ায় ভুগছিলেন। কিডনি সমস্যাতেও ভুগছেন তিনি।

ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ শালান। তাকে ‘আল-জিলজাল’ নামে ডাকা হোত। আরবিতে এই শব্দের অর্থ ‘ভূমিকম্প’। ফিলিস্তিন জাতীয় দলের পাশাপাশি খাদামাত আল-বুরেইজ, খাদামাত আল-মাগাজি ও খাদামাত খান ইউনিসসহ বেশ কয়েকটি স্থানীয় দলের পক্ষে খেলেছেন তিনি।

মারা যাওয়ার আগ পর্যন্ত শালান বারবার মেয়ের সুচিকিৎসার জন্য সহায়তা চেয়ে গেছেন। গত কয়েক দিনের মধ্যেই ইসরাইলি হামলায় ফিলিস্তিনি ক্রীড়া সম্প্রদায়ের অন্তত তিন সদস্য নিহত হয়েছেন। এর আগে রাফাহ ইউথ ক্লাবের কর্মকর্তা সালেম আল-শায়ের (২৬) ও আল-সালাহ স্পোর্টস ক্লাবের সাবেক তারকা আহমেদ আল-জাওরানিও (৪০) নিহত হন।

এর আগে চলতি মাসের শুরুতে ‘ফিলিস্তিনের পেলে’ হিসেবে পরিচিত ফুটবল তারকা সুলেইমান আল-ওবেইদ ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হন। তিনি ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে স্থাপিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্র থেকে খাবার সংগ্রহ করতে গিয়েছিলেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।