সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, থানায় জিডি

আজকের পত্রিকার সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার নিখোঁজ হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক আলম খাইরুল। তিনি পোস্টে উল্লেখ করেন,  গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন। তবে তিনি ফোন বাসায় ভুলে রেখে গিয়েছিলেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি অফিসে যাননি এবং গভীর রাত পর্যন্তও বাসায় ফেরেননি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিভুরঞ্জন সরকারের দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর জরুরি পদক্ষেপ প্রত্যাশা করেছেন তাঁর স্বজনরা।

gAAAAASUVORK5CYII= সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, থানায় জিডি

 

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।