বৃহস্পতিবার, ২৩ই এপ্রিল ২০২৬, ১০শে বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ই এপ্রিল ২০২৬, ১০শে বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

দেশ

কোম্পানীগঞ্জে ঘাটের চাঁদা যায় নেতা-ইউএনও-ওসির পকেটে, অডিও ভাইরাল

খবরওয়ালা অনলাইন ডেস্ক:

প্রকাশ: 8শে ভাদ্র ১৪৩২ | ২৩ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5

কোম্পানীগঞ্জে ঘাটের চাঁদা যায় নেতা-ইউএনও-ওসির পকেটে, অডিও ভাইরাল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ঘাটের চাঁদাবাজির টাকা যায় জেলা উপজেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের পকেটে। এসব নিয়ে একটি অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। যা গত বুধবার থেকে ‘টক অব দ্য নোয়াখালীতে’ পরিণত হয়েছে।

নির্ভরযোগ্য প্রশাসন সূত্রে জানা যায়, চর এলাহী ঘাটটি সরকারি বিধি মোতাবেক ইজারা নিয়েছিলেন ঐ ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক শেখ বেলাল।

৫ আগস্টের পরে ঘাটটির নিয়ন্ত্রণ নেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদারের নেতৃত্বে তার অন্যতম অনুসারী ইব্রাহিম তোতাসহ তার বাহিনী।

এ নিয়েই বিএনপির দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর এলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা ও চর ফকিরা ইউনিয়নের যুবদল নেতা এরশাদ মাঝি সংঘর্ষে খুন হন। গত শনিবার ও বুধবার চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, তার ভাই প্রবাসী বেলাল, ছাত্রদল নেতা ইমন, মাসুদসহ কয়েকজন ইব্রাহিম তোতা বাহিনীর হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।

চর এলাহী ঘাটের আদায়কৃত চাঁদার টাকার কমিশন নিয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক নেতা ইস্কান্দার মির্জা ও ঘাটের কেরানি সেলিমের ভাইরাল হওয়া বিস্ফোরক অডিওর কথোপকথনে শোনা যায়— উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, মৃত তোতা চেয়ারম্যানের ছেলে ইসমাইল তোতা, সবুজ তোতা, বাহাদুর তোতা, তোতা চেয়ারম্যানের জামাই আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা রুবায়ের, ফাহিম ও ছয় নেতার একটি করে বোট রয়েছে।

ঐ ঘাটে চলাচলকারী বোটগুলোর আয়ের ২০ শতাংশ টাকা প্রতিদিন চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টারের কাছে জমা দেওয়া হয়। আদায়কৃত এ টাকা বিএনপির উপজেলা নেতা, জেলা নেতা, ইউএনও, ডিসি, ওসি-এসপিকে দিতে হয়। এ সময় ঘাট কেরানি সেলিম প্রতি উত্তরে বলেন, দিতে হয়। আপনি জানেন না?

ছাত্রদল নেতা ইস্কান্দার মির্জা প্রশ্ন করে বলেন, সাইফুল, রুবায়ের, তোতার ছেলে শাহিন, ইব্রাহিম সবার বোট আছে। আবার নতুন একটা নামিয়েছে। তাদের তো ২০ শতাংশ কমিশন দিতে হয় না। প্রতি উত্তরে কেরানি সেলিম বলেন, সবাইকে দিতে হয়। এ টাকা কাকে দেওয়া হয় তার জবাবে ঘাট কেরানি বলেন, আমি মাস্টারকে দিই। পরে সে কাকে দেয় আমার জানার দরকার নেই। ইস্কান্দার বলেন, এ পর্যন্ত ১৪ লাখ টাকা তিনি চাঁদা দিয়েছেন।

ছাত্রদল নেতা ইস্কান্দার মির্জার সঙ্গে কথিত সাংবাদিক কামাল উদ্দিনের ফাঁস হওয়া অপর আরেকটি অডিওতে মির্জা বলেন, বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, ইব্রাহিম তোতা, ইসমাইল তোতা, তাদের মেয়ের জামাইয়ের বোট আছে। কিন্তু আপনি শুধু আমার বোটের কথা বললেন কেনো? আমি এ পর্যন্ত ২০ শতাংশ কমিশনের প্রায় ১৪ লাখ টাকা দিয়েছি বলে পুনরায় বলেন।

এ সময় মির্জা কথিত সাংবাদিক কামালকে বলেন, প্রথমে তারা (ইসমাইল তোতা, ইব্রাহিম তোতারা) ৩০ শতাংশ চেয়েছে। এ নিয়ে বাজারে কয়েক দফা বৈঠকও হয়েছে। অনেক দিন আমার বোট বন্ধও হয়েছে। মির্জা বলেন, ইসমাইল তোতা, ইব্রাহিম তোতা আমার কাছ থেকে টাকা নিত। তাদেরকে যখন জিগ্যেস করতাম টাকা কাকে দিতে হয়? তারা বলেন, এ টাকা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার, জেলা, ইউএনও, ওসিকে দিতে হয়।

এ সময় মির্জাকে আরও বলতে শোনা যায়, ইব্রাহিম তোতা ও ইসমাইল তোতা বলেন, এ এলাকার এসব নিয়ে তার বাবা আবদুল মতিন তোতাকে হত্যা করা হয়েছে। এখানে বোট চালাতে হলে তাদের কমিশন দিয়েই চালাতে হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, চর এলাহী ঘাটের বিষয়ে পুলিশ কিছুই জানে না।

এসব বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম জানান, ইজারা থাকাকালীন অবস্থায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুজাহিদুল ইসলাম নামের ব্যক্তি ঘাটটির অবস্থান ও মালিকানা সন্দ্বীপ উপজেলার দাবি করে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন। আদালতে রিট পিটিশন দায়েরের কারণে স্থানীয় প্রশাসন ঘাটটি আর ইজারা দিতে পারছে না।

এসব বিষয় নিয়ে চর এলাহী ইউনিয়ন বিএনপির আভ্যন্তরীণ কোন্দল ঘিরে আইনশৃঙ্খলার চরম অবনতিতে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলগীর আলোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সন্ত্রাসীদের বিষয়ে বিএনপির দলীয় জিরো টলারেন্স নীতিমালা অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের দমনে কারো কোনো তদবির না শুনে প্রশাসনকে জনস্বার্থে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

মন্তব্য