খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫
হিলি স্থলবন্দর দিয়ে আবারও ৪ হাজার ২শ’ টন ভারতীয় চাল আমদানি করা হয়েছে। আমদানি বাড়ার সাথে সাথে দামও কমছে দু-এক টাকা করে। গত তিন দিনে দাম কমেছে কেজিতে ২ থেকে ৩ টাকা।
শুক্রবার (২২ আগস্ট) একদিনেই এই বন্দর দিয়ে ৯৮ ট্রাকে ৪ হাজার ২শ’ টন চাল আমদানি হয়েছে। গত ৯ দিনে এসেছে ৩৩২ ট্রাকে প্রায় ১৫ হাজার টন চাল।
সবচেয়ে বেশি আমদানি হচ্ছে সরু জাতের শম্পা চাল। প্রথম দিকে হিলি বন্দরের পাইকারী বাজারে প্রতি কেজি সরু জাতের শম্পা চাল ৭২ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৬৯ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, আমদানির এই ধারা অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে। আমদানিকরা এসব চাল স্থানীয় বাজারের পাশাপাশি সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে।
খবরওয়ালা/এমইউ