ভিউয়ের লোভে যুবক থেকে ‘তরুণী’ হয়ে ওঠা টিকটকার গ্রেপ্তার

ভিডিওতে বেশি ভিউয়ের আশায় তরুণী সেজে ভিডিও বানিয়ে প্রচার করার অভিযোগে মিশরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি এই ঘটনাটি সামনে এসেছে।

 ‘ইয়াসমিন’ নামে পরিচিত এই টিকটকার বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদন অনুযায়ী, আসলে ১৮ বছর বয়সী একজন ছাত্র।

তিনি তরুণীর ছদ্মবেশে ভিডিও পোস্ট করে দর্শকদের প্রতারিত করে আসছিলেন। মিশরীয় কর্তৃপক্ষের মতে, পুলিশ তার অ্যাকাউন্ট থেকে অনুপযুক্ত ভিডিও আপলোডের অভিযোগ পায়। এরপর ‘ইয়াসমিন’ অ্যাকাউন্টের মালিককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক স্বীকার করেন যে, ফলোয়ার ও ভিউ বাড়িয়ে অর্থ উপার্জনের জন্য তিনি তরুণীর ছদ্মবেশ ধারণ করেছিলেন।

আবদুল রহমান নামের ওই যুবক বলেন, ভিউ, অর্থ এবং বিজ্ঞাপন পাওয়ার জন্য তিনি এই ছদ্মবেশ ধারণ করেন। তার এই স্বীকারোক্তি অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের অস্বাভাবিক কৌশল অবলম্বনের বিষয়টি তুলে ধরে। আবদুল রহমানের স্বীকারোক্তির পর তার বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ এবং জনসাধারণের নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ তার ফোন ও সব অনলাইন অ্যাকাউন্ট জব্দ করে। চারদিন হেফাজতে থাকার পর পাঁচ হাজার মিশরীয় পাউন্ডের বিনিময়ে তার জামিন হয়। তবে তার প্রতিবেশীরা জানিয়েছেন, তারা তাকে কখনও সন্দেহজনক কিছু করতে দেখেননি এবং তাদের কাছে তিনি একজন সাধারণ যুবক ছিলেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।