ময়মনসিংহে কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

ময়মনসিংহে রাস্তায় কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকার প্রকৃত মালিকে খুঁজে ফেরত দিয়েছেন আবদুল খালেক নামের এক বৃদ্ধ ভ্যানচালক।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার আড়তে ডিম বিক্রি করে বাড়ি ফেরার পথে গারোবাজার টু ফুলবাড়িয়া সড়কে ২ লাখ ৮০ হাজার হারিয়ে ফেলেন। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও টাকার কোনো হদিস না পেয়ে বুকভরা হতাশা নিয়ে বাড়ি ফেরেন তিনি।

ওইদিনই গারোবাজার এলাকার ভ্যানচালক আব্দুল খালেক গারোবাজার টু ফুলবাড়িয়া সড়কের মাথায় পড়ে থাকা টাকার বান্ডেলগুলো কুড়িয়ে পান। টাকার মালিককে খুঁজে না পাওয়ায় তার কাছেই টাকাগুলো গচ্ছিত রেখে দেন তিনি। 

পরে লোকমুখে মালিকের সন্ধান পেয়ে রবিবার (২৪আগস্ট) রাতে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার বাড়ি গিয়ে টাকাগুলো ফেরত দেন আব্দুল খালেক। সেই হারানো টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম। পরে তিনি খুশিতে ওই ভ্যানচালককে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা প্রদান করেন।

ভ্যানচালক আব্দুল খালেক বলেন, টাকার প্রকৃত মালিককে টাকাগুলো ফিরিয়ে দিতে পারায় খুবই আনন্দ পাচ্ছি, যা ভাষায় প্রকাশ করতে পারব না।

ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, টাকাগুলো পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। ভ্যানওয়ালা আমাকে খুঁজে বের করে বাড়িতে টাকা নিয়ে আসেন। আমি তার প্রতি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।